
জেএনএফ ওয়েব ডেস্ক : রাস্তায় প্রসাব করেন প্রতিবেশি। তার প্রতিবাদ করতে গিয়ে নিজেই জেলে ঢুকলেন এক প্রৌঢ়! ধৃতের নাম রাখহরি সিং। বয়স ৬১ বছর। বাড়ি বিনপুর থানার এঁড়েকুসুম গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিনপুর থানার এঁড়েকুসুম গ্রামের বাসিন্দা স্বরূপ মন্ডল। পেশায় রাজমিস্ত্রির কাজ করেন। আর ওই গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর রাখহরি সিং। রাখহরির রাস্তায় প্রসাব করতে নিষেধ করেন প্রতিবেশি স্বরূপ মন্ডলকে। কিন্তু সেকথা কান দেয়নি স্বরূপ। উল্টে রাত দশটা নাগাদ মদ্যপান করে লাঠি হাতে রাখহরির বাড়িতে হাজির হয় স্বরূপ। রাখহরিকে ডাকার পর দরজা খুলতেই লাঠি দিয়ে আঘাত করে স্বরূপ মন্ডল। রাখহরি মাটিতে পড়ে যায়। তার চিৎকারে বাইরে বেরিয়ে আসেন রাখহরির স্ত্রী দুলু সিং। গন্ডগোলের আওয়াজ পেয়ে স্বরূপ মন্ডলের স্ত্রী সনু মন্ডলও বেরিয়ে আসেন। স্বরূপ রাখহরির স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করতে গিয়ে অন্ধকারে নিজেই নিজের স্ত্রীর উপরে লাঠির আঘাত দেয়। এর ফলে রক্তাক্ত হয়ে পড়ে সনু মন্ডল। তারপর হাসপাতালে গিয়ে চিকিৎসা করায়। এহেন ঘটনার সনু মন্ডল রাখহরি সিং এর বিরুদ্ধে বিনপুর থানায় লিখিত অভিযোগ করেন। ওই ঘটনায় পুলিশ রবিবার রাখহরিকে গ্রেফতার করে ঝাড়গ্রামের সিজেএম বিচারক এডুইন লেপচার এজলাসে তোলা হয়। বিচারক চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেন রাখহরিকে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…