
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বুধবার রাশিয়া পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাশিয়া পৌঁছেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জাহাজ সফরে বেরিয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাশিয়া পৌঁছনোর পর বিমানবন্দরে তাঁকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয়।
এরপরেই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তিনি বেরিয়ে পড়েন জেভেজদা শিপবিল্ডিং কমপ্লেক্সে। শিপইয়ার্ডের কর্তৃপক্ষ এবং কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট পুতিনের সহকারি ইউরি উসাখোভ জানিয়েছেন রাশিয়ার থেকে তেল এবং প্রাকৃতিক গ্যাস পাঠানো হবে ভারতকে।
এদিন নরেন্দ্র মোদী বলেন, “রাশিয়া ভারতের বহুদিনের বন্ধু ও বিশ্বাসযোগ্য সঙ্গী। ভারতের সঙ্গে জোট শক্তিশালী করার জন্য রাশিয়া বরাবরই হাত বাড়িয়ে দিয়েছে।” রুশ প্রধানের উদ্দেশে মোদী বলেন, “ফোন করেও আমি বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছি, কখনই ইতস্তত বোধ করিনি।”
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…