
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- রবিবার রামনবমী উপলক্ষে শোভাযাত্রা ও মিছিল করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ । এদিন তিনি মাদপুর বাজার থেকে কয়েকশো দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মাদপুর সংলগ্ন প্রতিটি গ্রামে মিছিল করে ঘোরেন । শোভাযাত্রা ও মিছিল শুরুর আগে মাদপুর বাজারে একটি পথসভায় বক্তব্য রাখেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। কিভাবে দুর্গা অসুরদের ধ্বংস করেছিলেন এবং রামচন্দ্র সেই দুর্গাদেবীর আরাধনা করেছিলেন এ দিনের পথসভায় তিনি তা সকলের সামনে বর্ণনা করেন। এদিনের শোভাযাত্রা ও মিছিলে ভারতী ঘোষের সঙ্গে মাদপুর মণ্ডল কমিটির সভাপতি ছাড়াও ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য ও রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায় ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…