রান্নার গ্যাস থেকে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি বসত বাড়ি

জেএনএফ ওয়েব ডেস্ক :-রান্নার গ্যাস থেকে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি বসত বাড়ি। ঘটনাটি ঘটেছে রাতে নদীয়ার নবদ্বীপ থানার অন্তর্গত চর মাজদিয়া এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এই দিন সন্ধ্যায় চর মাজদিয়া এলাকার বাসিন্দা পেশায় ক্ষৌরকার কৌশিক দাসের স্ত্রী চৈতালি দাস স্বাভাবিক আর পাঁচটা দিনের মতো গ্যাস ওভেনে রান্না করছিলেন। সেই সময় অসাবধানতাবশত গ্যাস থেকে ঘরে আগুন লেগে গেলে দুর্ঘটনাটি ঘটে। কৌশিক বাবুর বসত বাড়িটি টিন ও বাঁশের বেড়া দিয়ে তৈরি হওয়ার কারণে খুব অল্প সময়ের মধ্যে বাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের বিধ্বংসী লেলিহানে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় ঘরের ভিতরের থাকা আসবাবপত্র বিছানা-পত্র সহ প্রয়োজনীয় জিনিসপত্র। বিষয়টি নজরে এলে আগুন নেভাতে ছুটে আসেন সেই মুহূর্তে পার্শ্ববর্তী একটি ক্লাবে থাকা বেশ কয়েকজন যুবক ও এলাকাবাসীরা। এরপর ক্লাব সদস্য ও এলাকাবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ ও দমকল বাহিনীর একটি গাড়ি। অগ্নিকাণ্ডের ফলে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান বাড়ির মালিক কৌশিক দাসের পরিবার ও এলাকাবাসীদের। তবে এই দিনের অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কি কারনে আগুন লাগল তা জানতে ইতিমধ্যেই বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বাহিনী।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

4 days ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

5 days ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

6 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

6 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

7 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

7 days ago