রাত পোহালেই রথযাত্রা, কোচবিহার মদনমোহন মন্দিরে চূড়ান্ত প্রস্তুতি

জেএনএফ ওয়েব ডেস্ক : রাত পোহালেই রথযাত্রা। আর সেই রথযাত্রাকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি কোচবিহারের মদনমোহন মন্দিরে। ইতিমধ্যেই রথের কাজ প্রায় শেষ হওয়ার পথে। আগামীকাল কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান আনুষ্ঠানিক ভাবে দড়ি টেনে মদনমোহনের রথযাত্রা শুরু করবেন বলে জানা গিয়েছে।কোচবিহার সদর মহকুমার ডেপুটি ম্যাজিস্টেট বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন, “আগামীকাল রীতিনীতি মেনে কোভিড বিধিনিষেধকে গুরুত্ব দিয়ে জেলা শাসক মদনমোহনের রথ যাত্রা শুরু করবেন। তার আগে সমস্ত প্রস্তুতি প্রায় চূড়ান্ত।”এবারও করোনা মহামারীর জন্য কোচবিহারে রথের মেলা হবে না। তবে রাজ আমল থেকে চলে আসা মদনমোহন ঠাকুরের রথযাত্রা অব্যাহত থাকবে। মদনমোহন এবারও যন্ত্র চালিত রথে উঠে তাঁর মাসির বাড়ি অর্থাৎ শহরের গুঞ্জবাড়ি এলাকায় থাকা ডাঙরাই মন্দিরে যাবেন। নিয়ম মেনে সেখানে এক সপ্তাহ থাকবেন মদনমোহন। অন্যান্য বারের মত এবার মন্দিরে কীর্তন না হলেও ভোগ প্রসাদের ব্যবস্থা থাকবে। ভক্তরা নির্দিষ্ট জায়গায় নিজ নিজ নাম জানিয়ে ভোগের সরঞ্জাম দিয়ে গেলে তা ঠাকুরকে দিয়ে ফের যথাস্থান থেকে নিয়ে যেতে পারবেন ভক্তরা। রথের প্রথম দিন মদনমোহনকে দেখার জন্য যারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকেন। তাঁরা করোনা বিধি নিষেধ মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে রথ দর্শন করতেও পারবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।রাজ আমল থেকে রথযাত্রা উপলক্ষে কোচবিহার শহরের গুঞ্জবাড়ি ডাঙরাই মন্দির এলাকায় ও মদনমোহন মন্দিরে মেলার আসর বসে। জেলা ও জেলার বাইরে থেকেও বহু ভক্ত মদনমোহনের রথযাত্রা দর্শন করতে আসতেন। কিন্তু করোনা মহামারির জন্য গতবার থেকেই রথযাত্রা নিয়ম মেনে করা হলেও মেলার অনুমতি দেওয়া হচ্ছে না। দর্শনার্থীদেরও করোনা বিধি মেনে খুব কিমি. সংখ্যায় হাজির হওয়ার সুযোগ মিলছে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago