জেএনএফ ওয়েব ডেস্ক :-রাত পোহালেই রথযাত্রা।করোনার কথা মাথায় রেখে নিয়ম রক্ষার রথ হবে ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে। প্রতিবার জাঁকজমকপূর্ণ রথযাত্রা উৎসব পালিত হলেও এবারের চিত্র একেবারেই ভিন্ন। রথযাত্রার দিন সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত কোন পর্যটক কে ইসকন চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে না। ভিড় এড়াতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতেই এমন সিদ্ধান্ত ইসকন কর্তৃপক্ষের। শুধু মাত্র ৫০জন ভক্ত সমন্বয়ে রথযাত্রা সম্পন্ন হবে। অন্যান্যবার ইসকন থেকে রাজাপুর ৫ কিলোমিটার জুড়ে তিনটি পৃথক রথে করে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী মায়াপুর ইসকনের অস্থায়ী গুন্ডিচায় মাসি বাড়িতে আসত। এবারে শুধুমাত্র একটি রথে করে ইসকন চৌদ্দহীর মধ্যেই জগন্নাথ বড় দেব ও সুভদ্রা মহারানী কে তোলা হবে। কোন জাঁকজমক নয় কোনও অতি থেকেই উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয়নি ইসকনের তরফ থেকে। এক কথায় বলা যায় নিয়ম রক্ষার রথ পালিত হবে তীর্থনগরী মায়াপুর ইসকনে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…