রাত জেগে ‘ঝাড়গ্রাম নাগরিক উদ্যোগে’র কর্মীদের প্রচেষ্টায় রক্ষা পেল ঝাড়গ্রাম স্টেশন চত্বরে তিনটি শতাব্দী প্রাচীন গাছ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রাত জেগে ‘ঝাড়গ্রাম নাগরিক উদ্যোগে’র কর্মীদের প্রচেষ্টায় রক্ষা পেল ঝাড়গ্রাম স্টেশন চত্বরে তিনটি শতাব্দী প্রাচীন গাছ। ঝাড়গ্রাম স্টেশনে নতুন করে ফুট ওভার ব্রীজ বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে রেলে তরফে। রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম স্টেশনের প্যানেল রুমের পূর্বদিকে একটি নতুন ফুট ওভার ব্রীজ বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাতে স্টেশনের ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝে দুটো শতাব্দী প্রাচীন অশ্বথ গাছ এবং ১ নম্বর প্ল্যাটফর্মের সামনে শতাব্দী প্রাচীন একটি শালগাছ কাটা পড়বে। বিষয়টি জানতে পেরে ‘ঝাড়গ্রাম নাগরিক উদ্যোগের’ কর্মীরা ঝাড়গ্রামের স্টেশন ম্যানেজারকে মৌখিক জানিয়ে এবং ডিআরএমকে চিঠি দিয়েও কোন লাভ হয়নি। বুধবার সকালে গাছ কাটতে এলে গাছ কাটা হলে আন্দোলন শুরু করা হবে সাফ জানিয়ে দেয় কর্মীরা। এদিন গাছ কাটার খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে বহু পরিবেশ প্রেমী স্টেশনে ভিড় জমায় প্রতিবাদ জানাতে। তারপর অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ার গাছ বাঁচিয়ে ফুট ওভার ব্রীজ ও লিফট করার সিদ্ধান্ত নেন। আর তাতেই খুশি ঝাড়গ্রাম পরিবেশ প্রেমী মানুষরা।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago