রাতের বেলায় গ্রাম অন্ধকার করে আবগারি অফিসার ও কনস্টেবলদের বেধড়ক পেটালেন গ্রামবাসীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : চোলাই মদের ভাটি রেড করতে গিয়েছিলেন ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তরের অফিসার ও কনস্টেবলরা। ঝাড়গ্রাম ব্লকের অন্তপাতি গ্রামে দুটি গাড়িতে গিয়েছিলেন জেলা আবগারি দপ্তরের সুপারের নেতৃত্বে মোট ১০ জন। মদ রেড করতে যাওয়ায় গ্রামবাসীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। তখনই বিদ্যুতের জাম্পার নামিয়ে গোটা গ্রাম অন্ধকার করে দেয় বাসিন্দারা। তারপর শুরু করে মারধর। রাতের অন্ধকারে লুকিয়ে পড়লেও খুঁজে খুঁজে তাদের বের করে গ্রামবাসীরা। কাঠ ও বাঁশ দিয়ে বেধড়ক পেটায় গ্রামবাসীরা। পরে ঝাড়গ্রাম থানার পুলিশ গিয়ে উদ্ধার করে আনে। দুটি গাড়ির কাঁচও ভেঙে দিয়েছেন গ্রামবাসীরা। রাতের অন্ধকারে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়। গ্রাম অন্ধকার করে আবগারি অফিসার ও কনস্টেবলদের বেধড়ক মারের ঘটনা ঝাড়গ্রাম জেলায় প্রথম। কমবেশি তিনজন জখম হয়েছেন। একজন কনস্টেবল ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 week ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago