
জেএনএফ ওয়েব ডেস্ক :-রাতের অন্ধকারে মাঝ গঙ্গায় লঞ্চ থেকে শিশু পড়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। প্রদর্শিত দাবি বাচ্চাটিকে ইচ্ছে করেই গঙ্গায় ফেলে দিয়েছে তার মা।ঘটনাটি নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর কালনা ঘাটের। সূত্রের খবর শান্তিপুর বালিয়াডাঙ্গা পান পাড়ার বাসিন্দা তারক ঘোষ ও তার স্ত্রী তাপসী ঘোষ তাদের এক বছরের কন্যা সন্তানকে নিয়ে বাড়ি ফেরার উদ্যেশ্যে কালনা ঘাট থেকে লঞ্চে করে নৃসিংহপুর ঘাটে ফিরছিলেন। ফেরার সময় হঠাৎই আচমকাই মাঝ গঙ্গায় লঞ্চ থেকে শিশুটি জলে পড়ে যায় বলে জানা যায়। জলে পড়ে যাওয়ার আগে শিশুটি মায়ের কোলে ছিল বলে দাবি অন্যান্য যাত্রীদের। ঘটনার পর লঞ্চে থাকা যাত্রীরা শব্দ শুনতে পান। শিশুটি লঞ্চ থেকে পড়ে যাওয়ার পরেই মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে শিশুটির মা ও বাবা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ যদিও লঞ্চ থেকে পড়ে যাওয়া শিশুটির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। কিভাবে শিশুটির জলে পড়ে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…