রাতের অন্ধকারে বন্ধুক ঠেকিয়ে ডাকাতি ঘাটালে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বন্ধুক ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটল ঘাটালে। রাতের অন্ধকারে বাড়ির পেছনের দরজার ভেঙে বাড়ির ভেতরে ডুকে ডাকাতির ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে ঘাটাল থানা খড়ার গোপীনাথপুর এলাকায় । জানা যায় একই রাতে একই এলাকায় পরপর তিনটি বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। গান পয়েন্টে কি করে সর্বস্ব লুট করে নিয়ে যায় তার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। পেশায় কৃষক হায়দার আলির স্ত্রী রাজেকা বিবি বলেন রাত দুটো নাগাদ আমার বাড়িতে ঢুকে পড়ে প্রায় ছয় জনের একটি ডাকাত দল তাদের মুখে কাপড় বাঁধা, হাতে বন্ধুক,শাবল,হেসো,ছরা ছিল।বাড়িতে এসে আমাদের ২ জনকে দড়ি দিয়ে বাঁধে এবং ১ টি ঘরে বন্ধ করে দেয়।তারপর সব কিছু নিয়ে পালিয়েছে।সোনার গহনা, নগদ টাকা,কিছু নথি নিয়ে পালিয়ে যায়।বাড়িতে ছিল ৭ জন।সব ঘরগুলি ভাঙতে পারেনি।হায়দার আালির ২ ভাই কর্মসূত্রে বাইরে থাকে।তাদের বাড়িতে কেও ছিল না,তাদের বাড়িতেও ডাকাতি হয়। খবর পেয়ে তদন্তে নেমেছে ঘাটাল থানার পুলিশ।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 years ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

2 years ago