রাঢ়ভূমের লোকগান নিয়ে রবিবার একদিনের আলোচনা সভা হল ঝাড়গ্রামে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার রাঢ়ভূমের লোকগান নিয়ে আলোচনা সভা হল ঝাড়গ্রামের ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশনে। জঙ্গলমহলের প্রখ্যাত ঝুমুর শিল্পী ইন্দ্রানী মাহাতোই আলোচনা সভার আয়োজন করেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক নলিনী বেরা, জঙ্গলমহলের বহু ঝুমুর গানের রচয়িতা ললিতমোহন মাহাত, গবেষক সুব্রত মুখোপাধ্যায়, প্রাক্তন প্রধান অমৃত নন্দী, সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধ্যাপক লক্ষীন্দর পালোই প্রমুখ। সভায় লোধা, সাঁওতাল, ভূমিজ, কুড়মি, মুণ্ডাদের লোকগান নিয়ে আলোচনার পাশাপাশি বেশ কয়েকটি নৃত্যও পরিবেশিত হয়। নদিয়া থেকে আসা শুভ্রা দে একটি সাঁওতালি ভাষায় গান, দুবড়ার অগ্রগামী চাঙ নৃত্য দল দুটি গান ও নাচ, ঝুমুর গায়িকা ইন্দ্রানী মাহাত ঝুমুর গান, পাতা নাচ, ছৌ নাচ প্রভৃতি পরিবেশিত হয়।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

8 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

12 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago