
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- লোকসভা নির্বাচনে লড়াইয়ের স্বীকৃতি৷ নির্বাচনে পরাজয়ের পরও রাজ্য নেতৃত্বের গুরুত্বপূর্ণ পদে নিয়ে আনা হল দুই বিজেপি নেত্রীকে৷ রাজ্যে বিজেপির সহ-সভাপতি হলেন প্রাক্তন আইপিএস অফিসার তথা মমতাকে ‘মা’ বলা ভারতী ঘোষ ও প্রাক্তন সিপিএম বিধায়ক মাফুজা খাতুন৷
লোকসভা নির্বাচনে হারের মুখোমুখি হলেও একদা বিরোধী শিবিরে ঘনিষ্ঠ এই দু’নেত্রীর উপর দলের দায়িত্ব তাঁদের হাতেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বঙ্গ বিজেপি নেতৃত্বের৷ আজ রাজ্য বিজেপির সাংসগঠিক বৈঠক থেকে সহ-সভাপতি পদে ভারতী ঘোষ ও মাফুজা খাতুনকে নির্বাচিত করা হয়েছে৷
তবে কেন ভারতী ঘোষকে কেন আনা হল এই গুরুত্বপূর্ণ পদে? এই নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা৷ একদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত থাকা ভারতী ঘোষকে বিজেপির দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কার্যত ময়দান খুলে দিতে চলেছে বঙ্গ বিজেপি শিবির৷ নির্বাচনে হারের পরও রাজনৈতিক ময়দানে যে তিনি হারার পাত্রী নন, তা আগেই বুঝিয়ে দিয়েছিলেন ভারতী ঘোষ৷ এবার বাড়তি দায়িত্ব নিয়ে রাজনৈতিক যুদ্ধে নামতে চলেছেন ভারতী৷
প্রাক্তন সিপিএম বিধায়ক মাফুজা খাতুনকে কেন নির্বাচনিত করা হল? রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, একদিকে সিপিএমের অবশিষ্ট দুর্গে ভাঙন ধরাতে মফিজা খাতুনকে ব্যবহার করতে পারে বিজেপি৷ এছাড়াও সংখ্যালঘু ভোটব্যাংকে দলের প্রভাব বাড়াতে এই পদক্ষেপ বলেও অনেকেই মনে করছেন৷ তবে দু’জনেই এক একদা বিরোধী শিবিরের লোক হিসেবে পরিচিত থাকা দু’নেত্রীকে গুরুত্বপূর্ণ পদ দেওয়াকে কেন্দ্র করে দলের অন্দরে শুরু হয়েছে নানান জল্পনা৷
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…