রাজ্যে প্রথমবার শিবসেনা প্রার্থী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- রাজ্য বিজেপি তৃণমূল কংগ্রেসেরই বর্ধিত একটা অংশ, বি-টিম। এই আওয়াজ তুলে বিজেপির ভোটব্যাঙ্ককে টার্গেট করে এ রাজ্যে এই প্রথমবার প্রার্থী দিয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা। মেদিনীপুর লোকসভা আসনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ করে প্রার্থী হয়েছেন দিলীপবাবুর একসময়ের সহকর্মী তথা শিবসেনার রাজ্য সম্পাদক অশোক সরকার। অশোকবাবু এক সময় এ রাজ্যে বিজেপির নেতা ছিলেন। দল থেকে বহিষ্কারের পর যোগ দেন শিবসেনা দলে। দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ইনিই মামলা করেন হাইকোর্টে।

শিবসেনার তরফে ঘোষণা করা হয়েছে, এ রাজ্যের ১৫ আসনে তারা লড়াই করবেন। ১১ আসনে শিবসেনা প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছে। বাকি ৪ আসনের প্রার্থীর নাম দু-একদিনের মধ্যেই জানানো হবে বলে শিবসেনা সূত্রে খবর। বিজেপির নেতৃত্বাধীন NDA-এর শরিক শিবসেনা এই প্রথম এ রাজ্যে প্রার্থী দিয়েছে।

শিবসেনার রাজ্য সাধারণ সম্পাদক অশোক সরকার বলেছেন, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাজ্য বিজেপির নেই। তৃণমূলের অভিযুক্ত নেতারা দলে দলে এসে বিজেপিতে ভিড়েছেন। যে কারণে বিজেপি শরিক হয়েও প্রার্থী দিয়ে নির্বাচনে শামিল হতে হচ্ছে। তমুলক, কাঁথি, মেদিনীপুর, উত্তর কলকাতা. পুরুলিয়া, বারাকপুর, বাঁকুড়া. বারাসত, বিষ্ণুপুর, উত্তর মালদা ও যাদবপুরে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago