রাজ্যে দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু, ১৯৪ কোম্পানি কেন্দ্রী বাহিনী মোতায়েন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- রীতিমতো কড়া নিরাপত্তার মধ্যেই শুরু হয়ে গেল দেশের সাধারণ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও আজ তিন কেন্দ্র দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জে ভোট। প্রথম দফায় অর্ধেকের বেশি বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ক্ষোভ প্রকাশ করেছিল বিরোধীরা। দ্বিতীয় দফায় তা অনেকটাই পূরণ করল নির্বাচন কমিশন। তিন কেন্দ্রে এবার ১৯৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল তারা।

১১ এপ্রিল হয়ে গেছে প্রথম দফার ভোট। ওই দিন ১৮টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১টি লোকসভা আসনে ভোটগ্রহণ হয়। ভোট পড়ে ৬৯.৪৩শতাংশ। আজ দেশের ১১টি রাজ্যের ৯৫টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গের আছে ৩টি কেন্দ্র দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জ।এছাড়াও আসামের ৫টি, বিহারে ৫টি, ছত্তিশগড়ে ৩টি, জম্মু ও কাশ্মীরে ২টি, কর্ণাটকায় ১৪টি, মহারাষ্ট্রে ১০টি, মণিপুরে ১টি, উড়িষ্যায় ৫টি, তামিলনাড়ুতে ৩৮টি এবং উত্তরপ্রদেশে ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

Recent Posts

চারটি বিধানসভা কেন্দ্রের SUCI দলের প্রার্থীর নমিনেশন

ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন

3 days ago

ঝাড়গ্রাম সব্জি বাজারে নির্বাচনী প্রচারে কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

3 days ago

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

1 week ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 week ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 week ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 weeks ago