রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রেই নজরদারি চলবে, দাবি আয়কর দপ্তরের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ভোটের আগে কালো টাকার লেনদেন রুখতে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রেই নজরদারি চালানো হবে বলে জানাল আয়কর বিভাগ। শুক্রবার এখানকার ইনভেস্টিগেশন বিভাগের প্রিন্সিপাল ডিরেক্টর আশিস বর্মা বলেন, আমরা মোট ২০০ জনের একটি টিম তৈরি করেছি। কালো টাকার লেনদেন হচ্ছে, এমন কোনও খবর থাকলে, তা রোখা এই টিমের কাজ। যদি কোনও ব্যক্তি মোটা অঙ্কের নগদ টাকা সহ ধরা পড়েন এবং সেই টাকার উৎস বা বৈধতা নিয়ে জুতসই জবাব বা প্রমাণ দিতে না পারেন, তাহলে সেই টাকা বাজেয়াপ্ত করা হবে। ভোট গণনা পর্যন্ত এই কাজ চলবে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই কলকাতায় এমন তিন কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি ওই কর্তার। তিনি বলেন, সাধারণ মানুষও এই বিষয়ে সজাগ করতে পারে আয়কর দপ্তরকে। যদি কারও কাছে কালো টাকা সংক্রান্ত কোনও তথ্য থাকে, তাহলে তিনি ১৮০০৩৪৫৫৫৪৪ টোল ফ্রি নম্বরে জানাতে পারবেন। এছাড়াও দু’টি মোবাইল নম্বর ৬২৮৯৭০২৯২২ এবং ৬২৮৯৭০৪১৪৬ রাখা থাকবে এই সংক্রান্ত তথ্য নেওয়ার জন্য। তবে যিনি দপ্তরকে তথ্য দেবেন, তাঁর পরিচয় গোপন রাখা হবে, জানিয়েছে আয়কর দপ্তর।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago