
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার দুপুর থেকে নন্দীগ্রামকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির মধ্যে পারদ চড়তে শুরু করেছে। শীতের মধ্যে পারদ নামার বদলে পারদ চড়ছে তরতরিয়ে। এদিন নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে সভা করে মমতা ব্যানার্জি। সেখানে তিনি জানিয়েছেন,‘আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের প্রার্থী হব।’ এহেন ঘোষণার পরেই রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। এদিন বিকেলে দক্ষিণ কলকাতার রাসবিহারীর মোড়ে বিজেপির এক সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন,‘আগামী বিধানসভায় নন্দীগ্রামের প্রার্থী মাননীয়াকে যদি হাফ লাখ ভোটে হারাতে না পারি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবে। লিখে রেখে দিন।’ শুভেন্দুর এই বক্তব্যে শীতের সন্ধ্যায় রাজনৈতিক উত্তাপ কয়েক গুণ বেড়ে গিয়েছে! এখন আগামীর দিকে লক্ষ্য রাখতে হবে কার হাতে থাকবে নন্দীগ্রাম। সে দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল থেকে রাজ্যের সাধারণ মানুষ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…