রাখির বাজারেও রাজনৈতিক লড়াই

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- রাজনীতির আঙিনায় তাঁদের লড়াই সর্বজনবিদিত। মোদি বনাম দিদি। এই লড়াই এবার এসে পড়েছে রাখির বাজারেও। বাজারে এসেছে ‘মোদি-রাখি’ ও দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো রাখি। তবে লোকসভা ভোটের ফলের প্রভাব পড়েছে রাখির বাজারেও। বস্তুত রাখি বিক্রেতাদের মতে এবছর রাখির বাজারে ‘মোদি-রাখি’কে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে ‘দিদি রাখি’। ইতিমধ্যেই ‘‘দিদি রাখি’’র চাহিদা তুঙ্গে। কেউ বিক্রি করছেন মোদির ছবি দেওয়া রাখি “সবকা সাথ সবকা বিকাশ” এই কথা বলে । আবার কেউ বিক্রি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রাখি “কন্যাশ্রী”, “রুপশ্রী” ও বাংলার উন্নয়নের কথা বলে।”

১৪ আগস্ট বুধবার দেশজুড়ে রাখি পূর্ণিমা উৎসব পালিত হবে। আর তার আগেই বাজারে ঢালাও বিক্রি হচ্ছে মোদি, মমতার ছবি দেওয়া রকমারি ও রংবেরঙের রাখি। আট থেকে আশি উপচে পড়েছে এই রাখি কিনতে।

ঝাড়গ্রাম শহরের এক রাখি বিক্রেতা বিপুল গুপ্তা বলেন , উৎসবের এখনো চার দিন বাকি। তার আগেই বাজারে ছেয়ে গিয়েছে মোদি – মমতার রাখি । অন্যান্য আইটেমের রাখি থাকলেও মানুষের মধ্যে চাহিদা বেশি করে দেখা যাচ্ছে দুই নেতা-নেত্রীর রাখি কেনার। মাত্র ১০ টাকার বিনিময়ে মানুষ এই রাখি কিনছেন। অনেকেই জিজ্ঞেস করছেন। কোন রাখির বিক্রি বেশি? কিন্তু এখনো পর্যন্ত যা বিক্রি করেছি, তাতে মমতাই এগিয়ে ।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 years ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

2 years ago