জেএনএফ ওয়েব ডেস্ক :-এক সময়কার সিপিআইএম নেতারাই এখন বিজেপিতে গিয়ে ফের উত্তরবঙ্গকে অশান্ত করার চক্রান্ত করছে। আজ কোচবিহার মা ভবানী চৌপথী এলাকায় দলের জেলা কার্যালয়ে ভেজাল তেলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে এমনটাই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, ১৯৮৮ সালের ৪ আগস্ট ভেজাল তেল খেয়ে অসুস্থ হয়ে পড়াদের সুচিকিৎসার দাবিতে কোচবিহারে আন্দোলন করতে গিয়ে তৎকালীন পুলিশের গুলিতে নিহত হন রবীন বিমান ও হায়দার। তাঁদের প্রত্যেক বছর শ্রদ্ধা জানানো হয়। ওই সময় যে সিপিএম নেতারা অশান্তির সৃষ্টি করেছিল। তারাই আজ বিজেপিতে গিয়ে বঙ্গভঙ্গের কথা বলে উত্তরবঙ্গকে অশান্ত করতে চাইছে। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জেলা জুরে আন্দোলন গড়ে তুলবে বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ বাবু।
এদিন তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ের শহীদ শ্রদ্ধা অনুষ্ঠানে রবীন্দ্রনাথ বাবু ছাড়াও বিধায়ক জগদীশ বসুনিয়া, প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ সহ জেলার বেশ কয়েকজন প্রথম সারির নেতা উপস্থিত ছিলেন। ওই শ্রদ্ধা অনুষ্ঠানের পর কোচবিহার শহর লাগোয়া বাবুরহাট এলাকায় শহিদ রবীনের বাড়িতে একটি শ্রদ্ধা অনুষ্ঠানেও যোগ দিতে রবীন্দ্রনাথ বাবুরা যাবেন বলে জানিয়েছেন।
পাশাপাশি কোচবিহার সাগরদিঘি চত্বরে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি স্মরণ অনুষ্ঠান করা হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ বেশ কয়েকজন নেতা কর্মী। রবীন্দ্রনাথ বাবু জানিয়েছেন, রবীনের বাড়ির শ্রদ্ধা অনুষ্ঠান থেকে ফিরে সাগরদিঘি চত্বরের শ্রদ্ধা অনুষ্ঠানে যোগ দিতে যাবেন তাঁরা।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…