
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বুধবার বিনপুর ২ ব্লকের রতনপুর গ্রামে রতনপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে অাজ Safe Drive Save life কর্মসূচি হয়। এই কর্মসূচি উপলক্ষ্যে মোটর সাইকেল র্যালি হয় বিনপুর, নয়াগ্রাম, অাউলিয়া, কাঁকো, রাজপাড়া, মোহনপুর, এঁড়েকুসুম সহ ১০ টি গ্রাম মিলিয়ে মোট ৪৬ কিমি প্রচারাভিযান করল কমিটির সকল সদস্যরা। সকাল ৯টা থেকে বেলা ১ টা পর্যন্ত র্যলি হয়৷ কমিটির সদস্যরা জনসাধারনের সচেতনতার জন্য প্রতিটি বাইক অারোহিদের কাছে হ্যান্ডবিল, স্টিকার বিলি করে। এই প্রচারাভিযানে উদ্বোধনে উপস্থিত ছিলেন বিনপুর থানার অাই সি, বেলপাহাড়ি অপারেশন DIG ও উর্ধতন কর্তৃপক্ষ ৷ কমিটির অন্যতম সদস্য অভিজিৎ ভট্টাচার্য বলেন-“অামাদের গ্রামের পুজো ১৩৩০ সন থেকে হয়ে অাসছে কিন্তু এতবড় বাজেটের পূজা হয়নি৷ পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে এই বছর ২৫হাজার টাকা পেয়েছি অামরা। তাতে অামাদের প্রতিটি সদস্যদের মনে বাড়তি উৎসাহ সঞ্চার করেছে ৷ অামরা ষষ্ঠির দিন থেকে দশমি পর্যন্ত Safe drive save life প্রকল্পের নানান প্রদর্শনী পূজামন্ডপে রাখছি ৷”
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…