রণক্ষেত্র চোপড়া, সেলিমের উপর হামলা, গাড়ি ভাঙচুর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- দ্বিতীয় দফার ভোট শুরু হওয়ার তিন ঘণ্টার মধ্যেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে উত্তর দিনাজপুরের চোপড়া। আগডিমটিখন্তির পাটপাড়ায় বামফ্রন্ট প্রার্থী মহম্মদ সেলিমের উপর হামলা চালিয়ে তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। চোপড়া জুড়েই বুথ দখল, অবাধে ছাপ্পা ভোট এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ আসছে। এদিন চোপড়া গ্রাম পঞ্চায়েতের দিঘিটোলা ১৮০ নম্বর বুথে বিজেপি সমর্থকদের যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।প্রতিবাদে ভোট দিতে না পারা স্থানীয় লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশের ভূমিকায় ক্ষোভ বাড়তে থাকায় একসময় ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু হয়। দফায় দফায় পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিলেও ক্ষুব্ধ জনতা বারবার ভোট দিতে দেওয়ার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে। বেলা সাড়ে দশটা নাগাদ পুলিশ বেধড়ক লাঠি চার্জ করে ও কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়।

এর আগে এখানে ভোটারদের সঙ্গে পুলিশের একপ্রস্ত ধস্তাধস্তি হয়। চোপড়ার আইসি-র সঙ্গে সাধারণ মানুষের হাতাহাতি পর্যন্ত হয়। লোকের প্রবল ক্ষোভের মুখে পুলিশ বাধ্য হয় একটি দোকান থেকে তৃণমূলের স্থানীয় এক নেতাকে গ্রেফতার করতে।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago