রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গয়েশপুর এলাকায়

জেএনএফ ওয়েব ডেস্ক :- রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, স্থানীয়দের প্রাথমিক অনুমান ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার গয়েশপুর এলাকায়। সূত্রের খবর শান্তিপুর থানা গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ইটভাটায় কাজ করতেন শম্ভু পাশওয়ান (৫০) নামে এক বিহারের শ্রমিক। দীর্ঘদিন ধরেই ওই ইটভাটায় জন মজুরের কাজ করতেন তিনি। জানা যায় আজ সকালে ওই এলাকাতেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। তার সারা শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এরপর শান্তিপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে। এর পাশাপাশি পুলিশ তদন্ত শুরু করেছে ওই ব্যক্তির মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে এবং কারা এই খুনের সঙ্গে জড়িত তারা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে তার মৃত্যু কিভাবে হয়েছে।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

2 days ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

2 days ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

3 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

3 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

4 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

4 days ago