যোগ্য প্রাপকদের আবাস যোজনার বাড়ী ও স্থানীয় উপসাস্থ্য কেন্দ্রে সকলকে ভ্যাকসিন প্রদানের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

জেএনএফ ওয়েব ডেস্ক: যোগ্য প্রাপকদের আবাস যোজনার বাড়ী ও স্থানীয় উপসাস্থ্য কেন্দ্রে সকলকে ভ্যাকসিন প্রদানের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পুরুলিয়া ২ নম্বর ব্লকের গেঙ্গাড়া গ্রামের মহিলাদের । এদিন পুরুলিয়া-বাঁকুড়া ৬০(এ) জাতীয় সড়ক অবরোধ করেন তারা। অভিযোগ, গেঙ্গাড়া গ্রামে আবাস যোজনার আওতায় মাত্র ২৫ টি পরিবার বাড়ি পেয়েছে। গ্রামের প্রায় ১৫০০ মানুষের বসবাস । পেশায় দিন মজুর দিন আনা দিন খাওয়া পরিবারের সংখ্যা বেশি । বিগত কয়েকদিনে নিম্নচাপের জেরে অতি বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙ্গে গিয়েছে । সমস্যায় পড়তে হয় গ্রামের বাসিন্দাদের । এ বিষয়ে পঞ্চায়েত থেকে ব্লকে স্তরে বার বার আবেদন জানিয়েও কোন সুরাহা না হওয়ায় অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামের প্রমিলা বাহিনী। প্রায় চার ঘণ্টার বেশি সময় ধরে চলে এই অবরোধ বিক্ষোভ । এর জেরে গুরুত্বপূর্ণ রাস্তায় যানবাহন চলচল থমকে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। পুরুলিয়া ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও অবরোধকারী মহিলাদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় যানবাহন চলাচল।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago