
পূর্ব মেদনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার বাড় ভগবানপুর বাসষ্ট্যান্ডে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ভগবানপুরে । মৃত যুবকের নাম নিতাই ঘড়া। বয়স আনুমানিক ৪০ বছর। বাড়ি ওই বাড় ভগবানপুর গ্রামে। ভগবানপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। কে বা কারা খুন করেছে, কেন খুন করেছে তার তদন্ত শুরু করেছে ভগবানপুর থানার পুলিশ। সামান্য এক শ্রমিককে কে বা কারা খুন করল তা যেমন প্রশ্ন, তেমনই এটা পারিবারিক বা ব্যক্তিগত ঘটনার জেরে খুন নাকি অন্য কোন রহস্য আছে তা নিয়েও প্রশ্ন উঠছে। জনবহুল বাসষ্ট্যান্ডে এলাকায় তরতাজা যুবকের খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…