যানজট নিয়ন্ত্রণ করতে দোকানদার সঙ্গে জলপাইগুড়ি জেলা পুলিশের বৈঠক

জেএনএফ ওয়েব ডেস্ক:- বাড়ছে যানজট জলপাইগুড়ি শহরে। দখল হচ্ছে ফুটপাতও। আর এসব বিষয় নিয়ন্ত্রণ করতে এবার জলপাইগুড়ি সদর ট্রাফিক বৈঠকে বসল শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনগুলির সাথে। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি সদর ট্রাফিক ওসির নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হল সদর ট্রাফিক থানায়। বৈঠকে শহরের তিনটি ব্যবসায়ী সংগঠন- দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, ডিস্ট্রিক্ট মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও গার্মেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন  বলে জানা গিয়েছে। বৈঠকের পর দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা বলেন, এদিন  ট্রাফিক ওসির আবেদনে  বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। দিনবাজারে প্রতিনিয়ত ভির বাড়ছে, ফলে যানজট একটি নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কি করে এসব এড়ানো যায়, পাশাপাশি ফুটপাত দখল করে বিভিন্ন দোকানের মালপত্র সেখানে রাখা হচ্ছে। সেসব যাতে নিয়ন্ত্রণ করা যায়- সমস্ত বিষয় নিয়েই আলোচনা হয়েছে বলে জানান তিনি।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

3 days ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

3 days ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

4 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

5 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

5 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

5 days ago