জেএনএফ ওয়েব ডেস্ক:- বাড়ছে যানজট জলপাইগুড়ি শহরে। দখল হচ্ছে ফুটপাতও। আর এসব বিষয় নিয়ন্ত্রণ করতে এবার জলপাইগুড়ি সদর ট্রাফিক বৈঠকে বসল শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনগুলির সাথে। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি সদর ট্রাফিক ওসির নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হল সদর ট্রাফিক থানায়। বৈঠকে শহরের তিনটি ব্যবসায়ী সংগঠন- দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, ডিস্ট্রিক্ট মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও গার্মেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। বৈঠকের পর দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা বলেন, এদিন ট্রাফিক ওসির আবেদনে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। দিনবাজারে প্রতিনিয়ত ভির বাড়ছে, ফলে যানজট একটি নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কি করে এসব এড়ানো যায়, পাশাপাশি ফুটপাত দখল করে বিভিন্ন দোকানের মালপত্র সেখানে রাখা হচ্ছে। সেসব যাতে নিয়ন্ত্রণ করা যায়- সমস্ত বিষয় নিয়েই আলোচনা হয়েছে বলে জানান তিনি।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…