যাকে ইচ্ছা স্পর্শকাতর’ বলে দিলাম আর যেগুলো স্পর্শকাতর সেগুলো কে বাদ দিয়ে দিলাম,এটা চাইনা-বললেন সূর্যকান্ত মিশ্র

পশ্চিম মেদিনীপুর:- লোকসভা নির্বাচনে কেন্দ্র এবং রাজ্য থেকে সরকার উৎখাতের ডাক দিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।লোকসভা নির্বাচনের আগে প্রথম মিছিল করে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করলো সিপিআইএম দল।বেলদার কালী মন্দির এবং বেলদা বাইপাস থেকে মিছিল সংঘটিত করে কর্মীসভায় যোগ প্রায় পাঁচ শতাধিক কর্মী।নারায়ণগড় ব্লকের বেলদা তে কর্মীসভায় যোগ সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের।বিজেপির ব্যানারে কিছুদিন আগে দেখা গিয়েছিল পুলাওয়ামায় শহীদ হওয়া ভারতীয় সেনার ছবি।এই প্রসঙ্গে তিনি বলেন-“পুলওয়ামা ঘটনায় ৪০ থেকে ৪২ জন সেনার মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি।”সিপিআইএম দলের ব্রিগেড সম্মেলনে তিনি বলেন-“পুলিশ কমিশনার গ্রেপ্তার নিয়ে মুখ্যমন্ত্রীর ধর্নায় বসলেন মেট্রো চ্যানেলে।সেখানে আমাদের ব্রিগেডের কর্মীসংখ্যা নিয়ে তথ্য লোপাটের চেষ্টা করেছেন।”বর্তমানে পশ্চিমবঙ্গের একটাই সমস্যা বেকারত্ব।এই প্রসঙ্গে তিনি বলেন-“সিঙ্গুরে শিল্প নেই। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে ঢেড়শ,লঙ্কা চাষ করা হচ্ছে।”আর্থিক কেলেঙ্কারি এবং নিরব মোদী প্রসঙ্গে তিনি বলেন-“কৃষকদের আর্থিক ঋন মুকুট না করে নীরব মোদির কোটি কোটি টাকা মুকুব করছে কেন্দ্র সরকার।”বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের প্রবল তুলোধনা করেছেন রাজ্য সম্পাদক সূর্য মিশ্র।তিনি বলেন-“রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়।”এখনো পর্যন্ত সিপিআইএম দলের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি তার আগেই লোকসভা প্রচার শুরু করল সিপিআইএম দল।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন-“প্রার্থী তালিকা সাংবাদিক বৈঠকে আলিমুদ্দিন স্ট্রিট থেকে ঘোষণা করবে সিপিআইএম দল।সে বিষয়ে আমি কিছু জানি না।”লোকসভা প্রচারে বিজেপি তৃণমূলের সঙ্গে পাঙ্গা দিয়ে লড়ছে বর্ষিয়ান সিপিআইএম দল।সময় বলবে লোকসভার উত্তর।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

3 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

4 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

4 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

4 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

4 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

4 weeks ago