যন্ত্রণার ‘মু্ক্তি’, ডুলুং নদীর উপরে ৭০ মিটার সাঁকো বানিয়ে তাক লাগিয়ে দিলেন উত্তরাশোল গ্রামের বাসিন্দারা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জীবন যন্ত্রণার ‘মু্ক্তি’! ডুলুং নদীর উপরে ৭০ মিটার সাঁকো বানিয়ে তাক লাগিয়ে দিলেন উত্তরাশোল গ্রামের বাসিন্দারা। জামবনি ব্লকের ডুলুং নদীর একদিকে উত্তরাশোল এবং অন্যদিকে চিল্কিগড়। রাত-বিরেতে রোগীদের নিয়ে যাওয়া থেকে যাতয়াতের ক্ষেত্রে অসুবিধায় পড়তেন বাসিন্দারা। গত তিন মাস ধরে ডুলুং নদীর উপরে সাঁকো তৈরির কাজ করেছেন উত্তরাশোল গ্রামের বাসিন্দারা। এহেন কাজে মূল নেতৃত্ব দিয়েছেন উত্তরাশোল গ্রামের বাসিন্দা শ্রীনাথ হাঁসদা, অনুপ সোরেন, গোবিন্দ সোরেন ও চিল্কিগড়ের নিমাই মহাকুড়, চাঁদরাই হেমব্রমরা। আর তাঁদের সঙ্গে একাজে হাত মিলিয়েছেন গ্রামের যুবকরা। উত্তরাশোলের দীপক মাণ্ডি, বারিশা মুর্মু, টুসা মুর্মু, সুবোধ মাণ্ডি, বাসু সরেন, রামজিৎ হাঁসদা, চিত্তরঞ্জন হাঁসদা, রাধানাথ হেমব্রম, রামদাস হাঁসদা সহ স্কুল পড়ুয়া সুনীল হাঁসদা, বিধূভূষণ সরেন, সাগেন মাণ্ডি, চাঁদ হেমব্রমরা। ৩০টি শাল গাছের খুঁটি দিয়ে এবং বাঁশ দিয়ে সাঁকোটি তৈরি করা হয়েছে। সাঁকোর ভিত মজবুত করতে শাল খুঁটির নিচে বালি-সিমেন্ট দিয়ে শক্ত করা হয়েছে। রবিবার উদ্বোধনেও দেখা যা নতুনত্ব। প্রথমত, আদিবাসী প্রথা অনুযায়ী সাঁকোর নিচে পুজো করা হয়। তারপর সবুজ ফিতা কেটে সাঁকোর উদ্বোধন করেন তিন জন শিক্ষক। শিক্ষক ধনঞ্জয় মুর্মু, বিমল সরেন, বিধূভূষণ সরেনরা এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেরাও খুশি। এই তিনজন শিক্ষকের বাড়ি ওই গ্রামে নাহলেও আশেপাশের গ্রামে। এলাকার মানুষের উপকারে লাগবে এহেন কাজ যে সত্যিই প্রশংসার তা বলেন শিক্ষকরা। শিক্ষক বিমল সরেন উত্তরাশোল গ্রামের যুবকদের কাজ দেখে আনন্দিত হয়ে ৩ হাজার খরচ করা জন্য দান করেন। সবথেকে উল্লেখ্য যে, বার বার প্রশাসনকে জানিয়ে যখন ব্রীজ হয়নি তখন গ্রামের মানুষের সকলের প্রচেষ্টায় সাঁকো তৈরি সত্যি অভিনব। এমনকি একত্রিত হয়ে যে কোন দুর্লভ কাজও যে সহজ হয়ে যায় তা প্রমাণ করল উত্তরাশোল গ্রামের বাসিন্দারা। ব্যক্তি নয় সমষ্টির স্বার্থের কথা মাথায় রেখে যে কাজ উত্তরাশোল করেছে, তা নজির সৃষ্টি করেছে। ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে উত্তরোশাল সহ সাঁকো তৈরির কাজে যুক্ত সকল ব্যক্তিদের কুর্নিশ জানায়।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago