
বছরের শুরুতেই ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরবঙ্গ। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ জলপাইগুড়ির ময়নাগুড়িতে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনার এখনও পর্যন্ত নিহত হয়েছেন ৬ জন। উদ্ধার করা হয়েছে ৪০ জনকে। আর ২৬ জনকে আহত অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
ভয়াবহ এই দুর্ঘটনায় ট্রেনটির ৪-৫টি কামরা রীতিমতো দুমড়ে-মুচড়ে গিয়েছে। রাতের অন্ধকারেই জোরকদমে চলছে উদ্ধারকার্য। জানালা কেটে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করছে উদ্ধারকারীর দল। ট্রেনের প্রায় ৭টি কামড়া ভীষণ বাজেভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রাথমিকভাবে অনুমান রেলটিতে মোট ৭০০ জন যাত্রী ছিল। তবে এই বিষয়ে সঠিকভাবে কিছু জানা যায়নি। উদ্ধার করার জন্য বিকল্প আলোরও ব্যবস্থা করা হয়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…