মোবাইল অ্যাপে ডিলিট করা যাবে নিজের দেওয়া তথ্য

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা আক্রান্তদের উপর নজরদারি চালাতে চলতি বছর এপ্রিলের শুরুতেই আরোগ্য সেতু অ্যাপ নিয়ে এসেছিল কেন্দ্রীয় সরকার৷ ব্লুটুথ এবং জিপিএস-এর মাধ্যমে এই অ্যাপ ব্যবহারকারীদের গতিবিধির উপর নজর রাখা হয়। অবশেষে ভারত সরকারের কোভিড-১৯ ট্র্যাকার আরোগ্য সেতু ইউজারদের অ্যাপ থেকে তাঁদের অ্যাকাউন্ট ডিলিট করা এবং তথ্য মুছে দেওয়ার সুযোগ দেওয়া হল৷ নতুন আপডেটে একটি বিকল্পও আনা হয়েছে৷ যার মাধ্যমে অন্যান্য হেলথ অ্যাপ্লিকেশনগুলির সঙ্গে আরোগ্য সেতুর স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ভাগ করে নেওয়া যাবে৷ এই নতুন পরিবর্তনগুলি আপাতত শুধু অ্যানড্রয়েড ফোনেই পাওয়া যাবে৷ তবে খুব শীঘ্রই এই সুবিধা পাবেন আইওএস ইউজাররা৷ তৃতীয় কোনও অ্যাপসকে আপনার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য দেওয়ার বিষয়টি খুঁজে পাওয়া যাবে ‘সেটিং’ এবং ‘অ্যাপ্রোভাল ফর আরোগ্য সেতু স্ট্যাটাস’ এর মধ্যে৷ পরীক্ষা করার পর অন্যান্য হেলথ অ্যাপগুলিকে আরোগ্য সেতু অ্যাপ থেকে আপনার তথ্য সংগ্রহ করতে দেবে৷ আরোগ্য সেতু অ্যাপ ডেভলপাররা সম্প্রতি একটি ফিচার যোগ করেছেন, যা আপনার ব্লুটুথ কনট্যাক্ট-এর উপর ভিত্তি করে ঝুঁকির মাত্রা নির্ধারণ করতে সাহায্য করবে৷ কিন্তু সবচেয়ে বড় আপডেটটি হল, এবার আরোগ্য সেতু অ্যাপ থেকে আপনার অ্যাকাউন্ট পাকাপাকিভাবে মুছে ফেলার অপশানটি থাকছে৷ মুছে ফেলা হবে আপনার যাবতীয় তথ্যও৷ তবে অবিলম্বে নয়৷ অ্যাকাউন্ট ডিলিট করার পর ৩০ দিন পর্যন্ত সরকারের সার্ভারে সংরক্ষিত থাকবে আপনার সমস্ত তথ্য৷ এক মাস পর এই তথ্য মুছে দেওয়া হবে৷ মনে রাখবেন, অ্যাকাউন্ট ডিলিট করার পর আপনার ফোন থেকে সমস্ত তথ্য মুছে গেলেও সরকারি সার্ভার থেকে তা মোছার জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে৷ অ্যানড্রয়েড ব্যবহারকারীরা সেটিংস-এর মধ্যে পাবেন ‘ডিলিট মাই অ্যাকাউন্ট’ অপশানটি৷ অ্যাকাউন্ট মোছার সঙ্গে সঙ্গে আরোগ্য সেতু রেজিস্ট্রেশনও বাতিল হয়ে যাবে৷ প্রসঙ্গত, গত মে মাসে সরকারি ও বেসরকারি কর্মীদের জন্য আরোগ্য সেতু অ্যাপের ব্যবহার বাধ্যতামূলক করেছিল কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি, কোভিড-১৯ কনটেনমেন্ট জোনে যে সমস্ত মানুষ রয়েছেন, তাঁদের জন্যও এই অ্যাপ বাধ্যতামূলক করা হয়েছিল, যাতে তাঁদের গতিবিধির উপর নজরদারি চালানো যায়।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago