
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :- হু হু করে বাড়ছে খাদির পোশাকের বিক্রি। গত পাঁচ বছরে বিক্রি বেড়েছে ১৪৫ শতাংশ। নরেন্দ্র মোদী জমানায় বিক্রি এতটাই বেড়েছে যে টার্নওভার প্রায় ৭৫ হাজার কোটি টাকা।
এই বিক্রির পিছনে প্রধানমন্ত্রীর অবদানও দেখছেন সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই-ইনকেও খাদির ‘মোদী জ্যাকেট’ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি টুইটারে পোস্টও করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। সংবাদ সংস্থা পিটিআই জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খাদি পোশাকের বিক্রিতে জোয়ার এনেছেন। মোদীকে দেখে খাদি কিনছেন দেশের যুবকরা। নয়াদিল্লিতে খাদির সাতটি দোকানে প্রতিদিন ১৪০০ পোশাক বিক্রি হচ্ছে।
এবার সেই একই দাবি করল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। কেভিআইসি জানিয়েছে, খাদির বিক্রিতে ৭৪ হাজার ৩২৩ কোটি টাকা টার্নওভার হয়েছে। ২০১৪-১৫ আর্থিক বছরের প্রেক্ষিতে এই বৃদ্ধি ১৪৫ শতাংশ। সেই বছরে বিক্রি ছিল ১,৩১০.৯ কোটি টাকা। ২০১৮-১৯ আর্থিক বছরে বিক্রি ৩,২১৫.১৩ কোটি টাকা।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…