
রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপি সূত্রের খবর, ২৮ ফেব্রুয়ারি রাতে কলকাতায় আসছেন শাহ। পরের দিন রাজ্যে তাঁর একাধিক দলীয় কর্মসূচি রয়েছে। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। শহরের কিছু বিশিষ্ট নাগরিকের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা। এদিকে ৩ মার্চ ঝটিকা সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। উত্তরবঙ্গে বেশ কিছু সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।গত ২৯ জানুয়ারিই অমিত শাহের রাজ্যে আসার কথা ছিল। মেচেদায় একটি জনসভাও ছিল তাঁর। সেই সভার সমস্ত প্রস্তুতিও সাড়া হয়ে গিয়েছিল রাজ্য বিজেপির। কিন্তু শেষ মুহূর্তে শাহের কর্মসূচি বাতিল হয়ে যায়। সেই সময় নীতীশ কুমারের মহাগঠবন্ধন ছেড়ে ফের এনডিএতে যোগ দেওয়া নিয়ে বিহারের রাজনীতি ছিল সরগরম। সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল হয়ে যায়। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, এই সফরে শাহ মেচেদার সেই সভাটি করতে পারেন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…