
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলা হাসপাতালের আউটডোরে শুক্রবার নাক-কান-গলার চিকিৎসক টি.কে.ভৌমিককে দেখাতে এসেছিলেন এক রোগী। কিন্তু হাসপাতালে ওই দিন রোগী দেখার দিন থাকলেও তিনি আসেননি। খোঁজ নিয়ে জানতে পারেন চিকিৎসক ছুটি নিয়েছেন। বিষয়টি নিয়ে হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন রোগীর পরিজন অরিজিৎ ধর। অরিজিৎ ধর বলেন,’হাসপাতালে আউটডোরে দেখাতে চিকিৎসককে দেখতে পায়নি। কিন্তু ওই সময় তিনি নিজের চেম্বারে বসে রোগী দেখছেন। হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানাতে গিয়ে জানতে পারি তিনি ছুটি নিয়েছেন। সুপার বললেন চিকিৎসক ফোনে জানিয়েছেন তাঁর মেয়ে অসুস্থ তাই ছুটির দরকার, কলকাতা যাবেন। তাই ছুটি মঞ্জুর করা হয়েছিল। কিন্তু তিনি অসুস্থতার জন্য আউটডোর ডিউটি থেকে ছুটি নিয়ে চেম্বার করছেন? কলকাতাও যাননি।’ চিকিৎসকের এহেন দ্বিচারিতা কথা শুনে হাসপাতাল সুপার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রোগীর পরিজনকে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…