মেদিনীপুর শহরে প্রকাশ্য দিবালোকে দুস্কৃতিরা চালাল গুলি,গুলিবিদ্ধ এক যুবক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে বাজারে দাঁড়িয়ে থাকা যুবকের মাথা লক্ষ করে গুলি করেই বাইকে করে পালিয়েছে দুজন ৷ বিকাল ৪টা ১০ নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের পাশে ধর্মা চক এলাকাতে ৷ মাথায় গুলি লেগে আশঙ্কাজনক থাকা যুবককে স্থানীয়রাই উদ্ধার করে ভর্তি করেছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ ঘটনার পরই এলাকায় বিশাল পুলিশ বাহিনী ৷ স্থানীয় প্রত্যক্ষদর্শী এক যুবক সোমনাথ কর্মকার বলেন- রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যুবক রাজা মজুমদারের সঙ্গে কথা বলার জন্য দুই যুবক এসেছিল ৷রাস্তার পাশে বাইক রেখে রাজা-র সঙ্গে তর্ক করছিল দুজনে ৷ কথা বলার মাঝেই পকেট থেকে পিস্তল বের করে রাজার মাথাতে ঠেকিয়ে গুলি করে তারা ৷ এরপরে বাইক নিয়ে চম্পট দেয় ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে আহত যুবক রাজা মজুমদার মেদিনীপুর শহরের হবিবপুর এলাকার বাসিন্দা ৷ সে ইঁট বালি সরবরাহের ব্যবসা করত ৷ পুলিশ দুষ্কৃতিদের খোঁজ করছে ৷

Recent Posts

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো হয়

আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…

1 day ago

গোপীবল্লভপুরে বিজেপির পক্ষ থেকে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস

আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা…

2 days ago

মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও প্রয়াণ দিবস পালন

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া কলেজ ইউনিটের উদ্যোগে মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস…

2 days ago

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago