মেদিনীপুর পুর শহরে বামপ্রার্থী বিপ্লব ভট্টের সমর্থনে সাত কিমি পদযাত্রা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- মেদিনীপুর পুর শহরে বামপ্রার্থী বিপ্লব ভট্টের সমর্থনে সাত কিমি পথ ধরে পদযাত্রা হলো শনিবার।সামিল হলেন কাজ হারানো কারখানার শ্রমিক সহ সমাজের সর্বস্তরের মানুষ। মেদিনীপুর শহর লাগোয়া বিডলা কটন মিল ২০১১ সালের ডিসেম্বর মাস থেকেই বন্ধ হয়ে রয়েছে এখনো।২০১৪ সালে তৃনমূলের নায়িকা প্রার্থী সন্ধ্যারায় শ্রমিক মোহল্লায় গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন কটন মিলটি চালু করার ব্যাবস্থা করবেন। ২০১৬ সালে বিধান সভা ভোটে একুই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। না, কাজ হারানো স্থায়ী সাড়ে আটশো আর অস্থায়ী ঠিকা শ্রমিক মিলে সাড়ে বারশো শ্রমিক পরিবারের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ আজ অর্থাভাবে, রুটি রুজিতে দিশেহারা।দীর্ঘ কয়েক বছর ধরে শ্রম দিয়ে তাদের পি এফ,গ্র্যাচুয়েটি জমাকৃত অর্থ আজও পায়নি। অর্ধাহার, আর বিনা চিকিৎসায় কাজ হারানো এমন তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।শ্রমিক মেলার নামে দেদার আই ওয়াস করার প্রচার করা শ্রমিক ফান্ডের টাকায়,কিন্তু শ্রমিকদের কাজের ব্যাবস্থায় কারখানাটি চালুর কোনো উদ্যোগ নেওয়া বা মালিকের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা গ্রহনে নীরব থাকার পিছনে গোপন আঁতাত সহ লেনদেন হওয়ার অভিযোগ তুলেছেন এমন কাজ হারানো শ্রমিকরা।নাগরিক পরিষেবা সহ কর্মসংস্থান সব কিছুকেই উপেক্ষা করে শহর শহরতলিতে কোটী কোটী টাকা খরচ করা হয়েছে মূর্তি, রকমারি আলো গেট এমন গ্রীন সিটি প্রকল্পর নামে।মানুষ বর্ষায় নর্দমার জলে ভাসে, গ্রীষ্মে পানীয় জলে অভাবে হাহাকার করে।সাংসদ কোটার টাকায় কাটমানির অগ্রিম নিয়ে জেনারেটর মেসিন, ভেন্টিং নেপকিন মেসিন শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে নিজেদের পছন্দের লোকদিয়ে বসানোর কয়েক মাস পরে অচল হয়ে পড়ে আছে।ফলে এমন কাজের গুনমান নিয়ে প্রশ্ন উঠেছে।
জনগনের দাবীগুলি সহ তাদের কন্ঠস্বর প্রতিষ্ঠিত করতে সংসদে বামপন্থীদের শক্তি বৃদ্ধি, ধর্মনিরপেক্ষ দূর্নীতিঃ মুক্ত গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে, কৃষক, ক্ষেতমজুর, নওজোয়ানদের সমস্যা গুলি সমাধানে প্রথম ইউপি সরকারে নজর কাড়া বামপন্থীদের লড়াই ও খাদ্য, সর্বশিক্ষা,একশ দিনের কাজ প্রভৃতি বিষয় গুলিতে নীতি আরোপ করা, সেই ধারায় সংসদে নীতি আরোপ করার দাবীতে বামপন্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে এই পদযাত্রা। মিছিলে প্রার্থী সহ জেলা বামফ্রন্টের আহ্বায়ক তরুন রায়, বামনেতা সন্তোষ রানা,শক্তি ভট্টাচার্য, অশোকসেন, কীর্তিদে বক্সী প্রমুখ অংশ গ্রহন করেন।তরুন প্রজন্মের ছন্দ ও মুখোরিত শ্লোগানে প্রথম দিনেই এমন প্রচার জনমানসে ব্যাপক সাড়া ফেলেদেয়।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 week ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago