ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গত বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারের মেখলিগঞ্জ পুরসভার প্রশাসক পদে ছিলেন পরেশ চন্দ্র অধিকারী। ২১-শের নির্বাচন সমাপ্ত হয়েছে। রাজ্যের মন্ত্রীসভা জায়গা করেন তিনি। নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হয়ে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পদে দায়িত্বনেন তিনি।এর পর নিজের বিধানসভা কেন্দ্রে মেখলিগঞ্জ পুরসভায় পুনরায় তাকে প্রশাসক পদে দায়িত্ব দিলো রাজ্য সরকার। গতকাল বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নগরোন্নয়ন এবং পুর বিষয়ক দপ্তরের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে মেখলিগঞ্জ পুরসভার পুর আধিকারিককে পুরসভার দায়িত্ব প্রশাসক বোর্ডের নব নিযুক্ত চেয়ারপার্সেনকে দিতে বলা হয়েছে। আজ মেখলিগঞ্জের বিধায়ক তথা মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী দায়িত্বভার গ্রহণ করেন। রাজ্য শিক্ষাদপ্তরের প্রতিমন্ত্রী পদে রয়েছেন পরেশ বাবু, একেই সংগে তিনি আজ পুর প্রশাসক পদে দায়িত্ব নিলেন।শুধূ তাই নয় পরেশ চন্দ্র অধিকারীর মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন তিনি। তিনিই চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে দায়িত্বে সামলাচ্ছেন। কার্যত বলা যায় সংশ্লিষ্ট এলাকায় মন্ত্রী পরেশের হাত দিয়ে উন্নয়ন প্রশস্ত করতে চাইছে রাজ্য সরকার।মেখলিগঞ্জের স্বাস্থ্য-শিক্ষা-উন্নয়ন এখন পরেশ বাবুর হাতেই। আজ মেখলিগঞ্জ পুরসভায় প্রশাসক পদে দায়িত্ব নিয়ে
বিধায়ক তথা মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী জানান, “মুখ্মন্ত্রীর আন্তরিকতায় আজ দায়িত্ব গ্রহণ করলাম। এলাকার উন্নয়নে এবং বর্তমান কোরানা পরিস্থিতি মোকাবিলায় নিজেকে নিয়োজিত করবো।মেখলিগঞ্জ পৌরসভার বিভিন্ন বিষয় ও সমস্যা সমাধানের চেষ্টা করব ও মেখলিগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…