
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
মৃত হাতির দুটি দাঁত উদ্ধার করল জামবনি থানার পুলিশ। সোমবার দুপুরে জামবনির বাঁকড়া জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল ক্ষতবিক্ষত দাঁতাল হাতির মৃতদেহ। তখনই দেখা যায়, হাতির দুটি দাঁত কুঠার দিয়ে কেটে চম্পট দিয়েছিল কেউ। হাতির দাঁত চুরি হওয়ার পরই বনদপ্তরের পক্ষ থেকে জামবনি থানায় এফআইআর করা হয়। তারপরেই তদন্তে নামেন পুলিশ। এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে মঙ্গলবার সন্ধ্যায় বাঁকড়া গ্রামের কালভার্টের নীচ থেকে হাতির দু’টি দাঁত উদ্ধার করে জামবনি থানার পুলিশ। জামবনি থানার আইসি বিশ্বজিৎ পাত্র বলেন,‘বাঁকড়া গ্রামের কালভার্টের নীচ থেকে দু’টি দাঁত উদ্ধার করা হয়েছে। এরপর আইন অনুযায়ী বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।’ ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ এস হোলেইচ্চি বলেন,‘জামবনি থানায় আমরা এফআইআর করেছিলাম। তদন্তে নেমে হাতির দু’টি দাঁত উদ্ধার করেছে পুলিশ ।’
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…