জেএনএফ ওয়েব ডেস্ক :- জঙ্গলে ভরা জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় । ঘটনাটি ঘটেছে চাকদা থানার অন্তর্গত যশরা খেজুরতলা এলাকায় । ওই এলাকারই এক মাঝ বয়সি ব্যক্তি প্রদীপ পাল (৩৮) বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন । এর আগেও প্রদীপ পাল বাড়িতে না জানিয়ে একাধিকবার তিনি বিভিন্ন কাজে বেরিয়ে যেতেন। সেই কারণেই পরিবারের তরফ থেকে তেমন খোঁজ-খবর করেননি। তবে গতকাল জঙ্গলে ভরা পুকুর থেকেই পচা দুর্গন্ধ পায় প্রতিবেশীরা। রাতের দিকেই প্রতিবেশীরা খোঁজাখুঁজি করলেও সঠিকভাবে খুঁজতে পারেননি সাপের ভয়ে । আজ সকাল হতেই প্রতিবেশীরাই পুনরায় কিসের দুর্গন্ধ খোঁজ করতে ওই জঙ্গল ভর্তি পুকুরে যাই । তখনই তারা দেখতে পান প্রদীপ পালের মৃতদেহ। প্রতিবেশীদের তরফ থেকেই চাকদাহ থানাতে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে চাকদাহ থানার পুলিশ।
প্রদীপ পালের পরিবারের রয়েছেন বৌদি ও মা। প্রদীপ পালের বৌদি জানান কচু শাক কাটতে গিয়েছিলেন গত বৃহস্পতিবার। তারপর থেকে আর বাড়ি ফেরেননি। এর আগেও কয়েকবার তিনি বিভিন্ন কাজের নাম করে বাড়ি থেকে যেতেন আর বাড়ী ফিরতেন কোন সময় ছয়মাস কখনো দুমাস পর। সেই কারণেই পরিবারের তরফ থেকে কোনো খোঁজ করা হয়নি। তবে পরিবারের দাবি বিষধর সাপের কামড়ে অথবা স্ট্রোক করেও মৃত্যু হতে পারে। এর আগেও একবার স্ট্রোক হয়েছিল বলেও জানালেন পরিবারের তরফ থেকে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় চাকদহ থানার পুলিশ। পুরো ঘটনার তদন্তে পুলিশ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…