
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- মুরগির মাংস, ডিমকে নিরামিষ ঘোষণা করার জোরালো দাবি তুললেন গেরুয়া শিবির সাংসদ তথা শিবসেনা নেতা সঞ্জয় রাউত। আর শিবসেনার এই নেতার দাবি ঘিরেই এবার তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়া জুড়ে।
এদিন একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাংসদ সঞ্জয় রাউত বলেন, একবার তিনি গিয়েছিলেন নানদারবার এলাকার এক গ্রামে। সেখানে আদিবাসী মানুষরা এসে তাঁকে একটি খাবার পরিবেশন করেন। তিনি তারপরই জিজ্ঞাসা করেন এই খাবারটি কী? তাঁর জবাবে আদিবাসীরা জানান, সেটি ‘আয়ুর্বেদিক চিকেন’।
মূলত, ওই মুরগি গুলিকে এমনভাবে যত্ন করা হয়, যা খাওয়ার পর বিভিন্ন রকমের অসুখ সেরে যেতে বাধ্য। এরপরই তিনি দাবি করেন, যে কেন্দ্রীয় আয়ুর্বেদ, যোগা ও ন্যাচারোপ্যাথি মন্ত্রকের উচিত মুরগির মাংস আর ডিমকে নিরামিষ ঘোষণার বিষয়টি নিয়ে ভেবে দেখা। ‘কেন শুধু মুরগি,পাঁঠা নয় কেন?’ সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় রাউতের এই বক্তব্য ঘিরে ব্যাপক তোলপাড় শুরু হয়ে যায়।
অনেকেই প্রশ্ন করেন, কেন শুধু মুরগির মাংস আর ডিমের কথা বলছেন সঞ্জয়, কেন তিনি পাঁঠার মাংসকে এর আওতায় রাখছেন না ? ইন্টারনেট জুড়ে খিল্লি-ঠাট্টা! শিবসেনার সঞ্জয় রাউতের এমন বক্তব্য উঠে আসতেই নেটদুনিয়ার হাসির খোরাকে পরিনত হয়। সকলেই মজার ছলে বিভিন্ন রকমের মন্তব্য করতে থাকেন।
সৌজন্যে :- খাবরিয়া 24×7
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…