মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে এবং রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন ঝাড়গ্রাম জেলা হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা হাসপাতালের কর্মীদের উদ্যোগে ব্লাড ব্যাঙ্কে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে মোট ১২৯ জন রক্ত দিয়েছেন। তাঁদের মধ্যে ৮ জন হাসপাতালের চিকিৎসক, ৪২ জন ট্রেনি নার্স, ৫জন রোগীর আত্মীয় সহ হাসপাতালে কর্তব্যরত নার্স ও কর্মীরা। ব্লাড ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর গরম পড়লেই এমনিতেই রক্তের সংকট দেখা দেয়। তার উপরে ভোটের মরসুমে রক্তদান শিবিরের আয়োজন সেভাবে হচ্ছে না। রক্তের সংকট ঘোচাতে তাই হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা এগিয়ে এসে রক্ত দিলেন। এদিন রক্তদান শিবিরের সূচনাতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশ্বিনীকুমার মাঝি, ঝাড়গাম জেলা হাসপাতালের সুপার মলয় আদক। ঝাড়গাম জেলা হাসপাতালের সুপার মলয় আদক রক্তদানকারী ব্যক্তিদের হাতে শংসাপত্রের পাশাপাশি একটি করে গোলাপ ফুল তুলে দেন।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago