জেএনএফ ওয়েব ডেস্ক: জাল ফেঁদে ছিলেন প্রতারণার। তাও আবার যার তার নামে নয়! খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সই এবং অফিসিয়াল প্যাড জাল করেছিলেন নিখুঁত ভাবে। যা দেখে আপাত ভাবে বোঝার জো নেই কারো। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দিব্যি ফেঁদে ছিলেন সেই প্রতারণা ফাঁদ। আর তাতেই ধরা দিয়েছিল বাঁকুড়া জেলার রাইপুরের বেকার যুবক-যুবতীরা। রাইপুরের জনা ত্রিশজনকে রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার আশ্বাস। তাতে যাতে কারো সন্দেহ না হয় সে জন্য কমিশনের চেয়ারম্যানকে ‘রেকমেণ্ড’ করা মুখ্যমন্ত্রীর জাল চিঠি দেখানো হয়েছিল যুবক-যুবতীদের। কিন্তু শেষ রক্ষা হল না! শেষমেষ ধরা পড়ল পুলিশের জালে। এই ঘটনায় মূল অভিযুক্ত বেলপাহাড়ী ব্লকের সিন্দুরিয়ার বাসিন্দা ধৃতের নাম কমলকান্ত সিং। ছাব্বিশ বছরের কমলকান্ত ইদানিং ঝাড়গ্রামে থাকতেন। গত ১৫ জুন বেলপাহাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত যুবক-যুবতীরা। তারপর বেলপাহাড়ী থানার পুলিশ তদন্তে নামেন। গ্রেপ্তার করার সময় ওই যুবকের প্যান্টের পকেট থেকে চাকরি দেওয়ার মুখ্যমন্ত্রীর স্বাক্ষরিত নকল কপির রেকমেণ্ড কাগজের জেরক্স উদ্ধার করে পুলিশ। বুধবার ঝাড়গ্রামের সিজেএম বিচারক এডুইন লেপচার এজলাসে তোলা হয়। পুলিশ ধৃতের বিরুদ্ধে ৪২০, ৪০৯ নং সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। ঘটনার তদন্তের স্বার্থে এদিন আদালতে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছিল। বিচারক এডুইন লেপচা ধৃত যুবককে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এর পিছনে কারা কারা যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…