মুখ্যমন্ত্রীর নির্দেশ মত গ্রামে গ্রামে গিয়ে ধান কেনা শুরু করল ঝাড়গ্রামের জেলা খাদ্য দপ্তর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মুখ্যমন্ত্রীর নির্দেশ মত গ্রামে গ্রামে গিয়ে ধান কেনা শুরু করল ঝাড়গ্রামের জেলা খাদ্য দপ্তর। গত তিন দিন ধরে শুরু হয়েছে গ্রামে গ্রামে গিয়ে ধান কেনার কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খড়গপুরের প্রশাসনিক সভা থেকে সাফ জানিয়ে ছিলেন গ্রামে গ্রামে গিয়ে ধান কিনতে হবে। যাতে সাধারণ চাষিদের ধান ফোড়েরা না কম দামে কিনতে পারে। সে জন্যই এবারে জেলা প্রশাসন ও খাদ্য দপ্তর যৌথভাবে প্রচার চালাচ্ছেন চাষিদের কাছে। এবারের স্লোগান,‘নিজে ধান দিন, নিজে চেক নিন।’ তারপরেই বলা হচ্ছে,‘কারো কাছে ঠকবেন না। কৃষকদের সাথে সরকার।’ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন গ্রাম রয়েছে যেখান থেকে মানুষজন ধান বিক্রি করতে আসতে সমর্থ হয় না কিষাণমাণ্ডি বা ধান্যক্রয় কেন্দ্র গুলিতে। যার ফলে সেই চাষিরা কম দামেই এলাকায় বিক্রি করে দিতেন তাঁদের ধান। এবার থেকে সেই সমস্যা থেকে মুক্তির সুরাহা ঘটবে। একেবারে প্রত্যন্ত এলাকার চাষিদের মুখেও হাসি ফুটবে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে। ঝাড়খণ্ড রাজ্যের সীমান্তবর্তী বেলপাহাড়ি ব্লকের লবনী গ্রাম, বিনপুরের মাগুরা, ঝাড়গ্রাম ব্লকের আমরুলিয়া গ্রাম গুলিতে গিয়ে খাদ্য দপ্তরের অফিসাররা ধান কেনা শুরু করেছেন।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 days ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

6 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

1 week ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

1 week ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

1 week ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

1 week ago