মুখ্যমন্ত্রীর নির্দেশে দুটি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রেফার হওয়া প্রসূতি মহিলার সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের গ্রিভেন্স ও মনিটারিং সেলের উপদেষ্টা কর্ণেল দীপ্তাংশু চৌধুরি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মুখ্যমন্ত্রীর নির্দেশে দুটি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রেফার হওয়া প্রসূতি মহিলার সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের গ্রিভেন্স ও মনিটারিং সেলের উপদেষ্টা কর্ণেল দীপ্তাংশু চৌধুরি। গত ৬ তারিখ রাতে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ ব্লকের ভোলামহলী গ্রামের বাসিন্দা রঞ্জিত দাসের গর্ভবতী স্ত্রী তনিমারানী সাউয়ের (দাস) প্রতি দায়িত্ব পালন না করে চিকিৎসকেরা ‘রেফার’ করেছিলেন গোপীবল্লভপুর ও ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে। ওই রাতেই গর্ভবতী মহিলার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় ঝাড়গ্রাম নাসিং হোমে ভর্তি করান তাঁর পরিজনেরা। শনিবার ভোরে কন্যা সন্তানের জন্ম দেন মহিলা। সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ‘চরম গাফিলতির’ অভিযোগ তুলেছিলেন তাঁর স্বামী রঞ্জিত দাস। এদিন নাসিং হোমে গিয়ে সে দিনের ঘটনা শোনেন দীপ্তাংশু চৌধুরি। রাজ্যের গ্রিভেন্স ও মনিটারিং সেলের উপদেষ্টা দীপ্তাংশু চৌধুরি বলেন,‘সিএমওএইচকে বলা হয়েছে ওই ঘটনায় সদুত্তর না পাওয়া গেলে চিকিৎসকদের সাসপেণ্ড করতে হবে। বেশ কিছু চিকিৎসক হাসপাতালের সময়ে চিকিৎসা না করে বাইরে প্রাইভেট চেম্বার করছেন। চিকিৎসকদের এ ধরণের মনোবৃত্তি পরিবর্তন করতে হবে।’

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago