মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে পথ অবরোধ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গত বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করে বেরিয়ে আসার সময় কয়জন দুষ্কৃতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনার পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। গতকাল রাত থেকে গোটা রাজ্য জুড়েই দফায় দফায় চলছে রাস্তা ঘেরাও এবং বিক্ষোভ। বৃহস্পতিবার সকালে সাড়ে এগারোটা নাগাদ ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে ঝাড়গ্রাম শহর মহিলা কংগ্রেসের উদ্যোগে পথ অবরোধ শুরু হয়। তারপর উত্তেজিত তৃণমূল কর্মীরা রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে “বহিরাগত দূর হটাও” স্লোগান শুরু করে। প্রায় আধঘন্টা ধরে চলে এই পথ অবরোধ। অবরোধ শেষে ঝাড়গ্রামের শিবমন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে পুজো দিলেন তৃণমূলের নেতারা। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার তৃণমূলের মুখপাত্র সুব্রত সাহা, জেলা যুব সভাপতি শান্তনু ঘোষ ও শহর যুব-সভাপতি উজ্জ্বল পাত্র, মহিলা নেত্রী কাজরি মিত্র সহ আরও অনেক নেতা কর্মীরা।

Recent Posts

ঈদের দিনে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো

আজ ঈদের দিনে বড় আসন বনী ও জাহানপুর এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো মহাশয়

59 minutes ago

ঝাড়গ্রাম শহর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠ

জেএনএফ:সকাল থেকে মাঝে মাঝে হচ্চে বৃষ্টি। আর সেই বৃষ্টিকে উপেক্ষা করেই নির্দিষ্ট নিয়ম রীতি মেনে সকাল আটটা পনেরো মিনিটে শুরু…

2 hours ago

রাস্তা আটকে রামলাল

ঝাড়গ্রাম : রাস্তা আটকে ফের রামলালের দাদাগিরি। রামলালের দাপটে রাস্তায় আটকে পড়ে নির্বাচনে এ রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ ৪০…

15 hours ago

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago