মুখে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবে চাকুরির নিয়োগপত্র তুলে দিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মুখে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবে তা করে দেখালেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন, সেচ, পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি। কয়েকদিন আগেমুর্শিদাবাদের সাগরদীঘিতে গিয়ে কাশ্মীরে গিয়ে উগ্রপন্থীদের হাতে নিহত শ্রমিকদের পরিবারের একজন সদস্যকে চাকুরি দেওযার প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রী শুভেন্দু। শুক্রবার সেই নিহত পরিবার গুলির পরিজনদের যোগ্যতা অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের নিয়োগপত্র কলকাতার নিজের দপ্তরে হাতে তুলে দেন মন্ত্রী। তিনি শুধু মন্ত্রী নন, ওই জেলার দলীয় পর্যবেক্ষকের দায়িত্বেও রয়েছেন রাজ্যের পরিবহন, জলসম্পদ উন্নয়ন ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর হাতে চাকুরির নিয়োগপত্র পেয়ে মুখে হাসি ফুটেছে দরিদ্র পরিবার গুলির। তাঁরা জানিয়েছেন,’অনেক নেতা তো প্রতিশ্রুতি দিয়ে যান। তারপর ভুলে যান। কিন্তু উনি ব্যতিক্রম। উনি মনে রেখে আমাদের কলকাতায় নিয়ে গিয়ে যেভাবে নিয়োগপত্র দিয়েছেন তাতে আমরা আজীবন উনার কাছে কৃতজ্ঞ ও ঋণী থাকব। আর আজকে সবচেয়ে অবাক লাগছে সেই প্রতিশ্রুতি সত্যিই হল! আমরা রাজ্য সরকারের সহানুভূতির জন্য চির কৃতজ্ঞ থাকব।’

Recent Posts

চারটি বিধানসভা কেন্দ্রের SUCI দলের প্রার্থীর নমিনেশন

ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন

4 days ago

ঝাড়গ্রাম সব্জি বাজারে নির্বাচনী প্রচারে কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

4 days ago

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

1 week ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 week ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 weeks ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 weeks ago