
বঙ্গ নিউজ ডেস্ক: ২০০৬ সালের পর ফের অঞ্জন দত্তের সিনেমায় হাজির রাইমা সেন। ‘বং কানেকশন’-এর পর রাইমা সেনের সঙ্গে জুটি বেঁধেছেন পরিচালক অঞ্জন দত্ত। তাঁর আগামী সিনেমা ‘ফাইনালি ভালোবাসা’-তে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাইমাকে। মূলত তিনটি আলাদা প্রেমের গল্প নিয়ে এই সিনেমার চিত্রনাট্য সাজিয়েছেন অঞ্জন দত্ত। রাইমা সেন ছাড়াও ‘ফাইনালি ভালোবাসা’-তে অভিনয় করবেন অনিবার্ণ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী, অরিন্দম শীল, সৌরসেনী মৈত্র, সুপ্রভাত-কে। মূলত ডার্ক লাভ স্টোরি নির্ভর এই সিনেমার ক্লাইম্যাক্সে চমক দিয়েছেন পরিচালক, তেমনটাই জানা গিয়েছে।
পরিচালনার পাশাপাশি এই সিনেমাতে অভিনয় করতেও দেখা যাবে অঞ্জন দত্তকে। আগামী ১৭ জানুয়ারি মুক্তি পাবে ‘ফাইনালি ভালোবাসা’-র ট্রেলার। এদিন মুক্তি পেয়েছে ‘ফাইনালি ভালোবাসা’-র প্রথম অফিসিয়াল পোষ্টার। সেখানে প্রত্যেকটি অভিনেতা ও অভিনেত্রীকে দেখা গিয়েছে। প্রত্যেকের একটি আলাদা জার্নি আছে সেটা পোষ্টার দেখেই বোঝা যাচ্ছে। এই সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন নীল দত্ত। ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ মুক্তি পাবে অঞ্জন দত্ত পরিচালিত ‘ফাইনালি ভালোবাসা’। সিনেমাটির প্রযোজনা করেছে শ্রীভেঙ্কটেশ ফিল্মস।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…