Breaking
19 Mar 2026, Thu

মালিঞ্চা গ্রামে অনুষ্ঠিত হল ‘সম্প্রীতি কাপ ২০২০’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: গোপীবল্লভপুর ২নং ব্লকের মালিঞ্চা গ্রামে মালিঞ্চা নব দিগন্ত সংঘের উদ্যোগে আয়োজিত ক্রিকেট ‘সম্প্রীতি কাপ ২০২০’ ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো আজ আজ মালিঞ্চা হাই স্কুলে । খেলাতে বিজয়ী হয় আকনা শরস্মৃতি ক্লাব ও বিজিত হয় মানিকেশ্বর ক্রিকেট টিম ও তৃতীয় হয় খড়িপাড়িয়া নাইট রাইডাস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষ মহাশয় ,জেলা পরিষদ সদস্য স্বপন পাত্র ও বিশিষ্ট সমাজসেবী টিংকু পাল। মালিঞ্চা নব দিগন্ত সংঘের সম্পাদক মানস সেনাপতি বলেন, খেলা তে প্রতিটি টিমের প্রত্যেক খেলোয়াড় কে ক্লাব এর তরফে একটি করে গাছ দেওয়া হয়। প্রতি বছরের ন্যায় এবছরও হল সম্প্রীতি কাপ আগামী দিনেও আমরা এগিয়ে যেতে চাই। এই খেলা ছাড়াও আমরা অনেক সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি।’

Developed by