মালদায় সভা থেকে একযোগে মোদী ও মমতাকে বিঁধলেন রাহুল গান্ধী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- প্রধানমন্ত্রী সারা দিন মিথ্যা কথা বলেন। প্রথমে বললেন আমি চৌকিদার, প্রধানমন্ত্রী নই। এখন বলছেন দেশের সবাই চৌকিদার। মোদীজি সবার বাড়িতে চৌকিদার থাকে না। আপনি নীরব মোদী অনীল আম্বানি। মেহুল চোকসিদের চৌকিদার। দেশ ভক্তির কথা বলেন আর ভারতের ৩০ হাজার কোটি টাকা অনীল আম্বানিদের টাকা পাইয়ে দেন। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2019) আগে আজ মালদায় এসে সভা কর একথাই বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তিনি বলেন, একজন মানুষ বাংলা চালান। এটা কেন হবে? মমতাজি বাংলায় কর্মসংস্থানের ব্যবস্থা করেননি। কৃষকদের জন্য কিছু করেননি। আর অন্যদিকে প্রধানমন্ত্রী আচমকা একদিন রাতে ভাবলেন তাঁর ৫০০ এবং হাজার টাকার নোট পছন্দ নয়। তাই বাতিল করে দিলেন। একবার আমাদের সরকার আসুক দেখুন কী হয়! সরকারি হাসপাতাল থেকে শুরু করে সরকারি স্কুল হবে। কম খরচে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। প্রত্যেক নাগরিকের জন্য রোজগার সুনিশ্চিত করা হবে। মালদার আম ভাল হয়। আম থেকে নানা রকমের জিনিস তৈরির জন্য কারখানা তৈরি হবে এই এলাকাতেই। রাহুল বলেন, তৃণমুলের সরকার এসেও কোনও পরিবর্তন হয়নি। আগে সংগঠনের জন্য সরকার চলত। এখন একজন ব্যক্তির জন্য সরকার পরিচালিত হয়। যতক্ষণ না এ রাজ্যে কংগ্রেসের সরকার তৈরি হবে ততক্ষণ বাংলার উন্নতি সম্ভব নয়।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 week ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago