মানিকপাড়া থেকে বালিভাসা ৬ নম্বর জাতীয় পর্যন্ত ডবল লেন রাস্তার নতুন কাজের শুভারম্ভ করলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মানিকপাড়া থেকে বালিভাসা ৬ নম্বর জাতীয় পর্যন্ত ডবল লেন রাস্তার নতুন কাজের শুভারম্ভ করলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ।রবিবার মানিকপাড়ার বেলতলা এলাকায় পুজো ও যজ্ঞ হওয়ার পর রাস্তার কাজ শুরু হয়। কাজ শুরু হওয়ার আগে নারকেল ফাটিয়ে কাজের শুভারম্ভ করেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানি এ। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পূর্ত দপ্তরের (সড়ক) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কৃষ্ণপদ মাহাতো। গত ৭ অক্টোবর রাস্তার শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই রাস্তার কাজ শুরু হল। ডবল লেন রাস্তাটি ২৩ ফুট চওড়া হবে। মানিকপাড়া বাজার এলাকায় কভার ড্রেন তৈরি করা হবে। ৯ কিমি রাস্তার মাঝে দুটি ব্রিজ এবং ৮টি কালভার্ট তৈরি হবে বলে জানিয়েছে পূর্ত দপ্তর।

Recent Posts

গোপীবল্লভপুরে বিজেপির পক্ষ থেকে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস

আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা…

3 hours ago

মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও প্রয়াণ দিবস পালন

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া কলেজ ইউনিটের উদ্যোগে মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস…

3 hours ago

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago