ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :আজ মেদিনীপুর এ তৃণমূলের লোকসভা কেন্দ্রের পার্থী মানস ভূঁঞা মনোনয়ন পত্র জমা দিয়ে একটি মিছিল করার কথা ছিল।সেই মিছিলে অংশ নিতে খড়গপুর থেকে এসেছিল বহু তৃণমূল কর্মী সমর্থক।হটাৎ মেদিনীপুর কোতয়ালী থানার হাসনাবাদ এর কাছে ঘটে যায় দুর্ঘটনা।একটি ১০চাকার লরির তলায় পৃষ্ট হয়ে মৃত্যু হয় দুই তৃণমূল কর্মীর।তাদের নাম লালন প্রসাদ (৫২),ডি মুরলি(৪২)।এদের বাড়ি খড়্গপুর এলাকায়।তারা বাইকে ছিল।ঘটনার খবর পাওয়া মাত্রই ছুটে আসেন মন্ত্রী সৌমেন মহাপাত্র,জেলা সভাপতি অজিত মাইতি,প্রার্থী মানস ভূঁইয়া সহ তৃণমূল নেতৃত্ব। মেদিনীপুর মেডিকেল কলেজে বহু তৃনমূল কর্মী সমর্থকরাও এসে পৌঁছায়।
এই ঘটনা খুবই দুঃখ জনক।আমরা এই মিছিল বাতিল করলাম।এরা আমাদের খুব সক্রিয় কর্মী। দলের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে এমনি জানান অজিত মাইতি ও মানস ভূঁঞা।
ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন
জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…