
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষ সিলেবাসে নয়া অধ্যায় যুক্ত করতে চলেছে শিক্ষা দপ্তর৷ মাধ্যমিক স্তরের সিলেবাসে যুক্ত হবে নয়া অধ্যায়৷
সংবাদ সংস্থা পিটিআই শিক্ষা দপ্তরের এক আধিকারকে উদ্ধৃত করে জানিয়েছে, আগামী শিক্ষা বর্ষ থেকে পড়ুয়াদের সচেতন করাতে সিলেবাসের মাধ্যমে বিভিন্ন ধরনের সাপ চেনানো হবে৷ সরীসৃপ জাতীয় প্রাণীদের দেখলে কী করা উচিত তাও শেখানো হবে পড়ুয়াদের৷ জীব-বৈচিত্র্য রক্ষায় সাপ ও শরীসৃপদের কী ভূমিকা তাও শেখানো হবে বলে খবর৷
এই বিষয়ে সংবাদ সংস্থাকে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বোর্ড চাইছে, রাজ্যের পড়ুয়াদের মধ্যে জীব-বৈচিত্র্যের সচেতনতা তৈরি হোক৷ সিলেবাস কমিটির সভাপতি অভীক মজুমদার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বিষাক্ত ও নির্বিষ সাপ দেখলে কী প্রতিক্রিয়া হওয়া উচিত, সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা থাকবে নয়া অধ্যায়ে৷ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে এই বিষয়ে একটি খসড়া অধ্যায় তৈরি করা হয়েছে৷
তিনি সংবাদ সংস্থাকে আরও জানিয়েছেন, সাপ সম্পর্কে পড়ুয়াদের সচেতন করা উচিত৷ এই শিক্ষা থেকে সাপ সম্পর্কে পড়ুয়ারা তার পরিবারকে সচেতন করতে পারে৷ পাশাপাশি পরিবেশের জীব-বৈচিত্র্য রক্ষায় সাপের ভূমিকা সম্পর্কেও জানতে পারবে পড়ুয়ারা৷ আর তার জেরে বিষাক্ত সাপ-সহ সরীসৃ হত্যা বন্ধ করা যাবে৷
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, নতুন প্রজন্মের মধ্যে সাপ সম্পর্কে সচেতনতা বাড়াতে মাধ্যমিকের পাঠক্রমে একটি অধ্যায় আনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷
সৌজন্যে :- আজ বিকেল
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…